1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. publisher5029@yahoo.com : publisher50 :
  3. hr.knackflair@gmail.com : Sazzad Sabbir : Sazzad Sabbir
  4. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain
  5. uz4bd5amq3@outlook.com : wprveahl :
সদ্য পাওয়াঃ
ইটাবের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, শ্বাসকষ্টে বাড়তি সতর্কতা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত কুমিল্লা-৬: বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতায় তৃণমূল ক্ষুব্ধ রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির “মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা কি সত্যিই বিচারকে মুখোমুখি হবেন?” আল-জাজিরার রিপোর্ট মিয়ানমারের মাদক বাংলাদেশকে নীরবে ধ্বংস করছে: এক জাতীয় সতর্কবার্তা ধর্মীয় ইস্যুর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা সমাজে অস্থিরতার কারণ: তারেক রহমান সুপার ওভারে ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই – ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

৭ পরীক্ষার্থীর বিরুদ্ধে থানায় এজাহার

  • পোস্টিং সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০৭ Time View

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে থানায় এজাহার করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকার বিএএফ শাহীন কলেজ, সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ও নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষা হয়। এ সময় অসদুপায় অবলম্বনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়।

বিমান সূত্রে জানায়, পরীক্ষায় বিএএফ শাহীন কলেজে ১০ জন, সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে একজন এবং কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজে দুজনকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও যেকোনো ধরনের অসদুপায় অবলম্বনকারীর বিরুদ্ধে মামলা দায়েরসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অতীতেও এমন ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে বিমান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com