1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. publisher5029@yahoo.com : publisher50 :
  3. hr.knackflair@gmail.com : Sazzad Sabbir : Sazzad Sabbir
  4. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain
  5. uz4bd5amq3@outlook.com : wprveahl :
সদ্য পাওয়াঃ
ইটাবের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, শ্বাসকষ্টে বাড়তি সতর্কতা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত কুমিল্লা-৬: বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতায় তৃণমূল ক্ষুব্ধ রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির “মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা কি সত্যিই বিচারকে মুখোমুখি হবেন?” আল-জাজিরার রিপোর্ট মিয়ানমারের মাদক বাংলাদেশকে নীরবে ধ্বংস করছে: এক জাতীয় সতর্কবার্তা ধর্মীয় ইস্যুর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা সমাজে অস্থিরতার কারণ: তারেক রহমান সুপার ওভারে ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই – ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

রাজধানীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • পোস্টিং সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২৮ Time View

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গ্রেফতার মাদক কারবারির নাম নুরুল আমিন (২৭)।

রবিবার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নুরুল আমিনকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম শনিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন চৌধুরী ফিলিং স্টেশনের সামনের ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক থেকে নুরুল আমিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার নুরুল আমিন একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com