1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. publisher5029@yahoo.com : publisher50 :
  3. hr.knackflair@gmail.com : Sazzad Sabbir : Sazzad Sabbir
  4. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain
  5. uz4bd5amq3@outlook.com : wprveahl :
সদ্য পাওয়াঃ
ইটাবের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, শ্বাসকষ্টে বাড়তি সতর্কতা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত কুমিল্লা-৬: বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতায় তৃণমূল ক্ষুব্ধ রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির “মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা কি সত্যিই বিচারকে মুখোমুখি হবেন?” আল-জাজিরার রিপোর্ট মিয়ানমারের মাদক বাংলাদেশকে নীরবে ধ্বংস করছে: এক জাতীয় সতর্কবার্তা ধর্মীয় ইস্যুর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা সমাজে অস্থিরতার কারণ: তারেক রহমান সুপার ওভারে ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই – ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

বোয়ালখালী থেকে আবারো বার্মিজ অজগর উদ্ধার

  • পোস্টিং সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৬ Time View

মাত্র সাত দিনের ব্যবধানে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে আরো একটি অজগর উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা। অজগরটি প্রায় ১১ ফুট লম্বা ও আনুমানিক ১২ কেজি ওজনের।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের একটি বিলে মাছ ধরার ফাঁদে আটকে যায় সাপটি।

জানা যায়, এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে চারটি বার্মিজ অজগর উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করা হয়। বার্মিজ অজগরটি উদ্ধার করেন স্নেক রেসকিউ টিমের সদস্য স্নেক আমির হোসাইন শাওন।

তিনি বলেন, ‘প্রকৃতির মূল্যবান সব ধরনের প্রাণীই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই আমাদের সাপসহ বন্যপ্রাণী হত্যার পরিবর্তে তাদের নিরাপদে বাঁচতে সহায়তা করা দরকার।’

তিনি জানান, উদ্ধার হওয়া অজগরটি বনে অবমুক্ত করার প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com