1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. publisher5029@yahoo.com : publisher50 :
  3. hr.knackflair@gmail.com : Sazzad Sabbir : Sazzad Sabbir
  4. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain
  5. uz4bd5amq3@outlook.com : wprveahl :
সদ্য পাওয়াঃ
ইটাবের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, শ্বাসকষ্টে বাড়তি সতর্কতা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত কুমিল্লা-৬: বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতায় তৃণমূল ক্ষুব্ধ রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির “মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা কি সত্যিই বিচারকে মুখোমুখি হবেন?” আল-জাজিরার রিপোর্ট মিয়ানমারের মাদক বাংলাদেশকে নীরবে ধ্বংস করছে: এক জাতীয় সতর্কবার্তা ধর্মীয় ইস্যুর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা সমাজে অস্থিরতার কারণ: তারেক রহমান সুপার ওভারে ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই – ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

দুর্নীতির মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪০৩ Time View

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) বিরুদ্ধে দুদক দায়ের করা সম্পদ বিবরণী না দাখিলের মামলায় আদালত অভিযোগ গঠন করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আদালতের সহকারী দেওয়ান আশিক জানান, সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ২০ জানুয়ারি। এস কে সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এস কে সুরকে তাঁর নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয় ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু গত বছরের ২৭ অক্টোবর নির্দেশনা পাওয়া সত্ত্বেও ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।

এর ফলে ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৫ আগস্ট এস কে সুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে এবং এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com