1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. publisher5029@yahoo.com : publisher50 :
  3. hr.knackflair@gmail.com : Sazzad Sabbir : Sazzad Sabbir
  4. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain
  5. uz4bd5amq3@outlook.com : wprveahl :
সদ্য পাওয়াঃ
ইটাবের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, শ্বাসকষ্টে বাড়তি সতর্কতা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত কুমিল্লা-৬: বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতায় তৃণমূল ক্ষুব্ধ রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির “মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা কি সত্যিই বিচারকে মুখোমুখি হবেন?” আল-জাজিরার রিপোর্ট মিয়ানমারের মাদক বাংলাদেশকে নীরবে ধ্বংস করছে: এক জাতীয় সতর্কবার্তা ধর্মীয় ইস্যুর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা সমাজে অস্থিরতার কারণ: তারেক রহমান সুপার ওভারে ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই – ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

চিকিৎসকসহ ৫২ জন পেলেন গবেষণা অনুদান

  • পোস্টিং সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭৯ Time View

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের ৫৪ লাখ ২৬ হাজার টাকা গবেষণা অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার চমেবি উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ ৫২ জন গবেষকের হাতে গবেষণা অনুদানের চেক তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সায়েন্টিফিক রিভিউ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ জানান, ২০২৫-২৬ অর্থবছরে গবেষণা খাতের বরাদ্দ থেকে মোট ৫৪ লাখ ২৬ হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ছয় দফায় ২৫৫ জন চিকিৎসককে প্রায় তিন কোটি টাকার গবেষণা অনুদান প্রদান করা হয়েছে।

উপাচার্য বলেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান উন্নত করতে চিকিৎসক, নার্স, শিক্ষক ও মেডিকেল টেকনোলজিস্টদের এগিয়ে আসতে হবে। গবেষণার মান বিশ্বমানের করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. জয়ব্রত দাস, সায়েন্টিফিক রিভিউ কমিটির সদস্য অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ ও অধ্যাপক মো. নুরুল হুদা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. অজয় দেব এবং কলেজ পরিদর্শক ডা. ময়নাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা মুহাম্মদ আসিফ আল হোসাইন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com
En Iyi Bahis Sitesi