1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. publisher5029@yahoo.com : publisher50 :
  3. hr.knackflair@gmail.com : Sazzad Sabbir : Sazzad Sabbir
  4. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain
  5. uz4bd5amq3@outlook.com : wprveahl :
সদ্য পাওয়াঃ
ইটাবের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, শ্বাসকষ্টে বাড়তি সতর্কতা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত কুমিল্লা-৬: বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতায় তৃণমূল ক্ষুব্ধ রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির “মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা কি সত্যিই বিচারকে মুখোমুখি হবেন?” আল-জাজিরার রিপোর্ট মিয়ানমারের মাদক বাংলাদেশকে নীরবে ধ্বংস করছে: এক জাতীয় সতর্কবার্তা ধর্মীয় ইস্যুর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা সমাজে অস্থিরতার কারণ: তারেক রহমান সুপার ওভারে ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই – ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের সময়সীমা একদিন বাড়িয়েছে, নির্বাচন কমিশন

  • পোস্টিং সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১৪ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আবেদনে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন জমাদানের সময় একদিন বাড়াল নির্বাচন কমিশন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফলে আজ বুধবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার মধ্যে জমা দেওয়ার সুযোগ থাকবে।

এর আগে সকাল ১১টার দিকে শাখা ছাত্রদল সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দেয়। এতে বলা হয়, গ্রামে সংঘর্ষে আহত ও পরীক্ষায় ব্যস্ত অনেক শিক্ষার্থী সময়মতো মনোনয়ন নিতে বা জমা দিতে পারেনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কমিশন জরুরি মিটিং করে। সিদ্ধান্ত হয়েছে, মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বাড়ানো হলো।

উল্লেখ্য, গত ১, ১৫ ও ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হয়। আজ বুধবার ছিল জমাদানের শেষ দিন। তবে ছাত্রদলের দাবির প্রেক্ষিতে কমিশন সময় একদিন বাড়িয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com