1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. publisher5029@yahoo.com : publisher50 :
  3. hr.knackflair@gmail.com : Sazzad Sabbir : Sazzad Sabbir
  4. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain
  5. uz4bd5amq3@outlook.com : wprveahl :
সদ্য পাওয়াঃ
ইটাবের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, শ্বাসকষ্টে বাড়তি সতর্কতা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত কুমিল্লা-৬: বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতায় তৃণমূল ক্ষুব্ধ রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির “মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা কি সত্যিই বিচারকে মুখোমুখি হবেন?” আল-জাজিরার রিপোর্ট মিয়ানমারের মাদক বাংলাদেশকে নীরবে ধ্বংস করছে: এক জাতীয় সতর্কবার্তা ধর্মীয় ইস্যুর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা সমাজে অস্থিরতার কারণ: তারেক রহমান সুপার ওভারে ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই – ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

একুশে বইমেলা জাতীয় নির্বাচনের পরে

  • পোস্টিং সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ Time View

বাংলা একাডেমি নির্বাচনের আগে একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তা স্থগিত করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে। একইসাথে প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম গণমাধ্যমকে বলেন, ‘বইমেলা নির্বাচনের আগে করা সম্ভব হচ্ছে না। আমরা পরবর্তী তারিখ চূড়ান্ত করে জানাব।’

গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃংখলা সংক্রান্ত এক সভায় ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’ বলে সিদ্ধান্ত হয়।

ওই সিদ্ধান্ত ‘প্রস্তাব আকারে’ সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলা একাডেমিকে জানানো হয়। সেই প্রস্তাবের প্রেক্ষাপটে মেলার পূর্বনির্ধারিত তারিখ ‘স্থগিত’ ঘোষণা করল বাংলা একাডেমি।

উল্লেখ্য, এর আগে গত ১৮ সেপ্টেম্বর এক সভায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বইমেলার তারিখ নির্ধারণ করেছিল বইমেলা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com