1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. publisher5029@yahoo.com : publisher50 :
  3. hr.knackflair@gmail.com : Sazzad Sabbir : Sazzad Sabbir
  4. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain
  5. uz4bd5amq3@outlook.com : wprveahl :
সদ্য পাওয়াঃ
ইটাবের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, শ্বাসকষ্টে বাড়তি সতর্কতা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত কুমিল্লা-৬: বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতায় তৃণমূল ক্ষুব্ধ রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির “মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা কি সত্যিই বিচারকে মুখোমুখি হবেন?” আল-জাজিরার রিপোর্ট মিয়ানমারের মাদক বাংলাদেশকে নীরবে ধ্বংস করছে: এক জাতীয় সতর্কবার্তা ধর্মীয় ইস্যুর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা সমাজে অস্থিরতার কারণ: তারেক রহমান সুপার ওভারে ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই – ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

দুই দিনের সফরে ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক

  • পোস্টিং সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৪৮ Time View

ব্রাজিল তো বটেই, বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন কাফু। ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল তার নেতৃত্বে। ২০০২ সালে জাপানে ব্রাজিলের হয়ে তিনিই শেষবারের মতো বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। সেই কাফু ১১ ডিসেম্বর সকালে বাংলাদেশে আসবেন।

৫-১১ ডিম্বের ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্ট হবে। এতে আর্জেন্টিনার একটি দল অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে আরেকটি বাছাইকৃত দল বাংলাদেশে আসবে। এই দুই দেশের দুই ক্লাবের দলের সঙ্গে বাংলাদেশের একটি বয়সভিত্তিক দল গড়বে বাফুফে। এই প্রতিযোগিতার সমাপণী দিনে কাফু পুরস্কার প্রদান করবেন।

বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান বড় তারকা আগমনের ঘোষণা দেয়। পরবর্তীতে সেটার বাস্তবায়ন তেমন দেখা যায় না। তাই আজ বিকেলে সংবাদ সম্মেলন জুড়ে প্রশ্ন ছিল- কাফু আসলেই আসছেন কিনা। এএফবির ম্যানেজিং ডাইরেক্টর এম.ডি আসাদুজ্জামান বলেন, ‘কাফুর বাংলাদেশের ভিসা হয়েছে, টিকিটও কনফার্ম। ১১ ডিসেম্বর সকালে ঢাকায় আসবেন। আমাদের সঙ্গে চুক্তিও হয়েছে। একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেটা আপনারা দেখেছেনও। আশা করছি তিনি আসবেন। ব্রাজিলের পাশাপাশি আমরা আর্জেন্টিনা থেকে ওর্তেগা, ক্যানিজিয়া এবং ভেরনকেও আনার চেষ্টা করছি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com