1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. publisher5029@yahoo.com : publisher50 :
  3. hr.knackflair@gmail.com : Sazzad Sabbir : Sazzad Sabbir
  4. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain
  5. uz4bd5amq3@outlook.com : wprveahl :
সদ্য পাওয়াঃ
ইটাবের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, শ্বাসকষ্টে বাড়তি সতর্কতা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত কুমিল্লা-৬: বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতায় তৃণমূল ক্ষুব্ধ রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির “মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা কি সত্যিই বিচারকে মুখোমুখি হবেন?” আল-জাজিরার রিপোর্ট মিয়ানমারের মাদক বাংলাদেশকে নীরবে ধ্বংস করছে: এক জাতীয় সতর্কবার্তা ধর্মীয় ইস্যুর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা সমাজে অস্থিরতার কারণ: তারেক রহমান সুপার ওভারে ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই – ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

জাতীয় নির্বাচনের আগে গণভোটের আহ্বান জামায়াতের নায়েবে আমিরের

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজনের গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোটের রায় গ্রহণ করা জরুরি। এজন্য দ্রুত জুলাই সনদের ওপর আদেশ জারি করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সভায় জামায়াতের আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ মো: তাহের বলেন, “অন্তর্বর্তী সরকারের তিনটি অঙ্গীকার ছিল—বিচার, সংস্কার এবং নির্বাচন। জাতীয় পর্যায়ে সংস্কার ছিল মূল লক্ষ্য। সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে। এসবের মধ্যে ‘ঐকমত্য কমিশন’ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে আয়োজন করা উচিত নয়। একই দিনে ভোট হলে জনগণের মনোযোগ মূলত নির্বাচনী প্রতীকের দিকে থাকবে, ফলে গণভোটের গুরুত্ব কমে যাবে। তাই কমিটির সুপারিশ অনুযায়ী নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করা প্রয়োজন।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com