1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. publisher5029@yahoo.com : publisher50 :
  3. hr.knackflair@gmail.com : Sazzad Sabbir : Sazzad Sabbir
  4. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain
  5. uz4bd5amq3@outlook.com : wprveahl :
সদ্য পাওয়াঃ
ইটাবের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, শ্বাসকষ্টে বাড়তি সতর্কতা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত কুমিল্লা-৬: বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতায় তৃণমূল ক্ষুব্ধ রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির “মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা কি সত্যিই বিচারকে মুখোমুখি হবেন?” আল-জাজিরার রিপোর্ট মিয়ানমারের মাদক বাংলাদেশকে নীরবে ধ্বংস করছে: এক জাতীয় সতর্কবার্তা ধর্মীয় ইস্যুর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা সমাজে অস্থিরতার কারণ: তারেক রহমান সুপার ওভারে ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই – ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

গবেষণায় অবদান রাখায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষককে প্রণোদনা

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২১ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে গবেষণায় অবদান রাখায় ১২ জন শিক্ষককে প্রণোদনা দেওয়া হয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান অনুষদের ৫ জন, কলা ও মানবিক অনুষদের ১ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১ জন, ব্যবসায় শিক্ষা অনুষদের ৩ জন এবং প্রকৌশল অনুষদের ২ জন শিক্ষককে সম্মাননা সনদ ও প্রণোদনা দেওয়া হয়।

ঢাকা ওয়াল এর সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা প্রণোদনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

প্রণোদনা প্রাপ্ত শিক্ষকরা হলেন- পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জে. এম. আবিদ সালমান চৌধুরী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাসেল মনি, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল আহাদ ও সহযোগী অধ্যাপক ড. মিথুন কুমার দাস, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্লাহ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান নিমনী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল হাসান, এআইএস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান ও সহকারী অধ্যাপক আলিমুল রাজী।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, আপনারা শিক্ষার্থীদেরকে গবেষণায় উদ্বুদ্ধ করুন। সিলেবাসে আপনাদের গবেষণা অন্তর্ভুক্ত করুন এবং শিক্ষার্থীদেরকে সেগুলো পড়ান। এতে করে শিক্ষার্থীরা গবেষণার প্রতি আগ্রহী হবে। শিক্ষার্থীরা যত বেশি গবেষণা করবে, বিশ্ববিদ্যালয়ের তত বেশি উপকার হবে।

ঢাকা ওয়াল/এমএস

টপিক

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com