1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. publisher5029@yahoo.com : publisher50 :
  3. hr.knackflair@gmail.com : Sazzad Sabbir : Sazzad Sabbir
  4. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain
  5. uz4bd5amq3@outlook.com : wprveahl :
সদ্য পাওয়াঃ
ইটাবের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, শ্বাসকষ্টে বাড়তি সতর্কতা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত কুমিল্লা-৬: বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতায় তৃণমূল ক্ষুব্ধ রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির “মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা কি সত্যিই বিচারকে মুখোমুখি হবেন?” আল-জাজিরার রিপোর্ট মিয়ানমারের মাদক বাংলাদেশকে নীরবে ধ্বংস করছে: এক জাতীয় সতর্কবার্তা ধর্মীয় ইস্যুর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা সমাজে অস্থিরতার কারণ: তারেক রহমান সুপার ওভারে ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই – ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

  • পোস্টিং সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৫৮৯ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় দাঙ্গাবাজরা উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়।

 

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় এই সংঘর্ষ চলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির তরুণদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই উভয়পক্ষের লোকজন উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এরই জের ধরে শুক্রবার সকালে আবারও উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

 

প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তারা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষে একাধিক বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে প্রথমে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে, যাতে নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে।”

 

ঢাকা ওয়াল/এমএস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com