1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. publisher5029@yahoo.com : publisher50 :
  3. hr.knackflair@gmail.com : Sazzad Sabbir : Sazzad Sabbir
  4. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain
  5. uz4bd5amq3@outlook.com : wprveahl :
সদ্য পাওয়াঃ
ইটাবের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, শ্বাসকষ্টে বাড়তি সতর্কতা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত কুমিল্লা-৬: বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতায় তৃণমূল ক্ষুব্ধ রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির “মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা কি সত্যিই বিচারকে মুখোমুখি হবেন?” আল-জাজিরার রিপোর্ট মিয়ানমারের মাদক বাংলাদেশকে নীরবে ধ্বংস করছে: এক জাতীয় সতর্কবার্তা ধর্মীয় ইস্যুর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা সমাজে অস্থিরতার কারণ: তারেক রহমান সুপার ওভারে ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই – ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

ভোক্তা পর্যায়ে আবারও কমানো হলো এলপি গ্যাসের দাম

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১২ Time View

অক্টোবর মাসের জন্য ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১,২৪১ টাকায়।

মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সেপ্টেম্বর মাসের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,২৭০ টাকা। এবার ২৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ সেপ্টেম্বর দাম ৩ টাকা কমানো হয়েছিল।

একই সঙ্গে, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার মূসকসহ ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা ৭৭ পয়সা। আগের মাসে এটি ছিল ৫৮ টাকা ১৫ পয়সা।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি (প্রতি মেট্রিক টন) যথাক্রমে ৪৯৫ ও ৪৭৫ মার্কিন ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফা কমানো হয়েছে এবং ৭ দফা বৃদ্ধি পেয়েছে। অক্টোবরের এই সমন্বয় ছাড়া দাম অপরিবর্তিত ছিল।

ইএইচ

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com