1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. publisher5029@yahoo.com : publisher50 :
  3. hr.knackflair@gmail.com : Sazzad Sabbir : Sazzad Sabbir
  4. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain
  5. uz4bd5amq3@outlook.com : wprveahl :
সদ্য পাওয়াঃ
ইটাবের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, শ্বাসকষ্টে বাড়তি সতর্কতা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত কুমিল্লা-৬: বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতায় তৃণমূল ক্ষুব্ধ রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির “মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা কি সত্যিই বিচারকে মুখোমুখি হবেন?” আল-জাজিরার রিপোর্ট মিয়ানমারের মাদক বাংলাদেশকে নীরবে ধ্বংস করছে: এক জাতীয় সতর্কবার্তা ধর্মীয় ইস্যুর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা সমাজে অস্থিরতার কারণ: তারেক রহমান সুপার ওভারে ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই – ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাচ্ছে নতুন ৬ দল

  • পোস্টিং সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ Time View
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাচ্ছে নতুন ৬ রাজনৈতিক দল। এর মধ্যে আছে গণ-অভ্যুত্থানের পর তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে সম্ভাব্য এ তালিকা জানা গেছে।

তবে নিবন্ধন পেতে যাওয়া রাজনৈতিক দলগুলোর নাম এখনই প্রকাশ করছে না ইসি। কমিশনের বৈঠকে চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি গণমাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তবে ইসি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে নথিতে তোলা হয়েছে।

২২টি দলের মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে গতকাল রবিবার সংশ্লিষ্ট শাখা এতে স্বাক্ষর করেছে।

 

আজ সোমবার কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে বলে জানা গেছে। সেখানে এই প্রস্তাবে সংযোজন-বিয়োজন হতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com