রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে আটক করা হয়—এ তথ্য শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—
রক্তচোষা জনি (৩০), রাব্বি ওরফে সিয়াম (১৯), আব্বাস ওরফে রাজীব (২০), আবির ওরফে পিচ্চি আবির (২৫), আরিফ (৩০), উজ্জ্বল (৩০), শাকিল (২৬), জাবেদ (৫০), মাতিম হায়দার হিমেল (৩৫), আরমান ওরফে পাগলা আরমান (৪৪), সুমন চন্দ্র পাল (৩৮), আরিফ (২৫) ও আকাশ (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৩ জন দ্রুত বিচার আইনের মামলায়, একজন দস্যুতার অভিযোগে, ৪ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত এবং DMP Ordinance-এ আরও ৫ জনকে আটক করা হয়েছে। পরে সবাইকে আদালতে পাঠানো হয়।
অভিযানে উদ্ধার
তিনটি সামুরাই তলোয়ার, একটি চাপাতি, দুটি মোবাইল ফোন, ১,৭০০ টাকা নগদ. পুলিশের দাবি, এলাকায় নিরাপত্তা জোরদার ও অপরাধ দমন করতে নিয়মিত এমন অভিযান চালানো হবে।
Leave a Reply