1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. hr.knackflair@gmail.com : Sazzad Sabbir : Sazzad Sabbir
  3. shamim.unisa@gmail.com : Shamim Hossain : Shamim Hossain
সদ্য পাওয়াঃ
ইটাবের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, শ্বাসকষ্টে বাড়তি সতর্কতা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত কুমিল্লা-৬: বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতায় তৃণমূল ক্ষুব্ধ রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির “মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা কি সত্যিই বিচারকে মুখোমুখি হবেন?” আল-জাজিরার রিপোর্ট মিয়ানমারের মাদক বাংলাদেশকে নীরবে ধ্বংস করছে: এক জাতীয় সতর্কবার্তা ধর্মীয় ইস্যুর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা সমাজে অস্থিরতার কারণ: তারেক রহমান সুপার ওভারে ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই – ব্রুনাইকে ৮–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প

  • পোস্টিং সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৩৪ Time View

কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প লিখেছেন যে কানাডা সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্কনীতি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।

তিনি আরও জানান, “কানাডার অনুচিত আচরণের কারণে তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করা হলো।”

এর আগে ট্রাম্প কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যদিও ইউএসএমসিএ (মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি)–এর আওতায় থাকা পণ্যগুলোতে ছাড়ের সুযোগ রেখেছিলেন।

এই চুক্তিটি ট্রাম্পের প্রথম মেয়াদকালেই সম্পন্ন হয়। পাশাপাশি তিনি কানাডীয় কিছু নির্দিষ্ট পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন—যার মধ্যে ধাতুর ওপর ৫০ শতাংশ এবং অটোমোবাইলের ওপর ২৫ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights© 2025 BDSkyNews. All rights reserved.
Site Customized By NewsTech.Com